শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম (৪৫) উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহতের চাচাতো ভাই একই গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মুক্তখবর পত্রিকার সাংবাদিক শামসুল আলমের ছোট ভাই রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে কিছু গাছের চারা লাগাতে যায়। চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা তাকে বাধা দেয়।

এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক বাধে। একপর্যায়ে কিল ঘুষিতে রফিকুল মাটিত লুটিয়ে পড়ে। রফিকুলের চিৎকারে তার ভাই শামসুল আলম এগিয়ে গেলে তাকেও কিল ঘুষি মারে চাচাতো ভাই আয়নাল।

পরে রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থলে গিয়ে নিহতের চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় নিহতের ভাই সাংবাদিক শামসুল আলম বাদী হয়ে চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

হত্যার অভিযোগ

শেয়ার করুন: