শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিখোঁজের ২০ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র লিমন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিখোঁজের ২০ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র লিমন
নিখোঁজের ২০ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র লিমন

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী লিমন মিয়া (১১) নিখোঁজের ২০ দিন অতিবাহিত হলেও এখনও খোঁজ মেলেনি তার। এদিকে তার নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন তার মা।

পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা বাবু ও লিলি বেগমের একমাত্র ছেলে মোঃ লিমন মিয়া। গত ১৭ এপ্রিল বিকেল ৩ টায় বাড়ি থেকে দারিয়াপুর বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবার তাদের স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার সন্ধান পায়নি।গাইবান্ধা সদর থানায় একটি ডায়েরি করা হয়েছে, যারা জিডি নং ১৪০৩।

লিমনের চাচা সুমন মিয়া বলেন, ১৭ এপ্রিল বিকালে আমার ভাতিজা দারিয়াপুর বাজারে গিয়ে আর ফিরে আসেনি, অনেক স্থানে খোজাখুজির পরেও লিমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ২০ দিন পার হয়ে গেলেও এখনও কোনো খবর পাইনি। দয়া করে তার কোন সন্ধান পেলে ০১৭৬১১৮৭৪৩৩ তার বাবার সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।  

গাইবান্ধা সদর থানার উপ পরিদর্শক দিলীপ কুমার বর্মণ বলেন, ‘ঘটনার পর লিমনের বাবা থানায় সাধারণ ডায়েরী করেছেন।' আমরা তদন্ত করছি এবং ছেলেটিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: