সিরাজগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে তহুরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কাজিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তহুরা বেগম উপজেলার কাজীপুরা গ্রামের ইসমাইল হোসেন ওরফে ধলার স্ত্রী।
মৃত তহুরা বেগমের ছেলে ইমরান হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকসহ নানা রোগে ভুগছিলেন। বুধবার সকাল ৯টা থেকে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশের বাড়িতে খুঁজতে থাকি। পরে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবায় তার বড় ভাই জুতা ও ওড়না ভাসতে দেখে। পরে সেখানে নেমে তার মাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এবিষয়ে কামারখন্দ থানার এসআই বাবুল আকতার জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
ভোরের আকাশ/ইউএম