শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে পঁচা মাংস বিক্রির দায়ে মাংসের দোকান সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় মাংস বিক্রির দোকানে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে। 

অভিযানে পঁচা মাংস বিক্রির দায়ে আরোজ আলী (৪০) নামের এক মাংস ব্যবসায়ীর দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত এবং পঁচা মাংস জনসমক্ষে নষ্ট করে দেওয়া হয়। 

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। 

অভিযুক্ত ব্যবসায়ী আরোজ আলী জীবননগর পৌর এলাকার জানু শাহার ছেলে। অভিযানের খবর পেয়ে সে দোকান থেকে পালিয়ে যায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকলে অভিযুক্ত মাংস বিক্রেতা আরোজ আলীর নিকট থেকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের রহমানের ছেলে বাদল ১৩ কেজি মাংস কিনে নিয়ে যায়। 

বাড়িতে নিয়ে যাওয়ার পর মাংস পঁচা দেখে ফেরত নিয়ে আসে। এতে মাংস বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। 

এসময় নিরুপায় হয়ে তারা জীবননগর ইউএনও অফিসে গিয়ে অভিযোগ করেন।

আরও পড়ুন

খুলনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

ইউএনও আশরাফুল আলম রাসেল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে মাংসের দোকানে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানের পূর্বেই ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায়। 

পঁচা মাংস বিক্রির সত্যতা প্রমাণ পাওয়া গেছে। মাংস বিক্রির দোকান সিলগালা করে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট পঁচা মাংস নষ্ট করে দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

সিলগালাআরোজ আলী

শেয়ার করুন: