যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত বিজয়ী

যশোরের রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যশোর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
টানটান প্রতিদ্বন্দ্বিতার পর বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯০টি কেন্দ্রের সব কটির ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১২৯ ভোট।
ফলে ৭ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন অনিন্দ্য ইসলাম অমিত।
ভোরের আকাশ/নি. ব