শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দিনাজপুরের পার্বতীপুর-এ গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় এবং পার্বতীপুর সহকারী কমিশনার (ভূমি) মহোদয় উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও পার্বতীপুর মডেল থানা পুলিশ, জিআরপি থানার পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএমবি), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পৃথকভাবে তারা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হকের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভোরের আকাশ/এসএইচ

পার্বতীপুর

শেয়ার করুন: