শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ীর পাংশা উপজেলায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (০৬ এপ্রিল) বিকেলে পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের পাংশা চাঁদপুর গ্রামের কাঠালতলা সংলগ্ন শ্মশান ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আহমেদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেল ৫:০০ ঘটিকা থেকে ৫:৩০ ঘটিকার মধ্যে কোনো এক সময়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন আশরাফুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, আশরাফুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। আজ বিকেলেও তিনি একইভাবে বাড়ি থেকে বেরিয়ে রেললাইন এলাকায় চলে যান এবং দুর্ঘটনার শিকার হন।

ঘটনার পর রেলওয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/আ.র
 

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন: