শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ২ লক্ষ টাকা লুট

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফরিদপুরের মধুখালীতে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে দিনে দুপুরে সাগর সাইকেল ষ্টোরের ২ লক্ষ টাকা লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ লোমহর্ষক ঘটনা ঘটে মধুখালী পৌর সদরের রেলগেট এলাকায় চিনিকল সড়কের সাগর সাইকেল ষ্টোরে। সকালে সাগর সাইকেল ষ্টোরের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ২ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সাগর সাইকেল ষ্টোরের মালিক দীনেশ ভট্টাচার্য জানান সকাল ৮টার দিকে দোকান খুলে বসি। একটু দুরে অপরিচিত দু'জন ব্যাক্তি সন্দেহজনক ভাঙ্গারীর দোকানের সামনে ঘোরাঘুরি করতে থাকেন। সন্দেহ হলে দোকানে বসে থাকি। তারা চোখের আড়াল হলে পাশের হোটেলে নাস্তা করে দ্রুত সময়ের মধ্যে ফিরে আসি।

দোকানের নিকটে আসার সময় আমার থেকে ৫/৭ মিটার দুরত্বে চালু মোটরবাইকে অপর দুর্বৃত্ত লাফিয়ে উঠে পালিয়ে যায়। দোকানের ভিতর ঢুকে ক্যাশ ড্রয়ার খোলা পাই। ড্রয়ারে ১ হাজার টাকার দুটি বান্ডিল রাখা ছিল। কিছু খুচরা টাকা ও মোবাইল ফোন থাকলেও ১ হাজার টাকার বান্ডিল দুটি খোয়া যায়। দোকানের মালামাল আমদানীর লক্ষ্যে গচ্ছিত করা হয়েছিল টাকা। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/জাআ

মধুখালীলুট

শেয়ার করুন: