শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ধরা পড়ল ১৬৬ কেজি ওজনের ভোলমাছ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফের  বাহারছড়া বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের এক বিরল আকৃতির ভোল মাছ। মাছটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ জেলের জালে বিশাল এই ভোল মাছটি আটকা পড়ে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয় জেলেদের।

নৌকার মালিক জানান, এত বড় মাছ তুলতে তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। জেলে সাইফুল ইসলাম বলেন, এত বড় মাছ জীবনে কখনও দেখিনি, মাছটি তুলতে হিমশিম খেতে হয়েছে।

মাছটির প্রাথমিক দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি ক্রয় করেন। লামার বাজারের আড়তে মাছটি বিক্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ক্রেতা করিম সওদাগর জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, এত বড় ভোল মাছ বহু বছর ধরে তাদের জালে ধরা পড়েনা। বিরল এই মাছটি ধরা পড়ায় এলাকায় উৎসাহ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, টেকনাফে এক জেলের জালে একটি বিশাল আকৃতির মাছ ধরার খবর শুনেছি। ‘সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন।

ভোরের আকাশ/জাআ

টেকনাফভোলমাছ

শেয়ার করুন: