শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

যশোরের কোতোয়ালি থানার যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ (৩১৯.৪৮ গ্রাম) ওসমান গনি (৩০) নামের এক পাচারকারী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক ওসমান গণি যশোর কোতোয়ালি থানার মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল কোতোয়ালি থানার যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার
এলাকায় অভিযান চালিয়ে ওসমান গণি নামে এক যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩১৯ দশমিক ৪৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার,
দুইটি মোবাইল ফোন ও একটি হেডফোন উদ্ধার করা হয়।

আটককৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। সব মিলিয়ে সিজারের মোট মূল্য ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কিছু দিন ধরে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা। 

ভোরের আকাশ/মো.আ.

 

যশোরপাচারকারী আটকস্বর্ণের বার

শেয়ার করুন: