শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে নাড়ির টানে যানজটমুক্ত ঘরমুখো হচ্ছে উত্তরবঙ্গের মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ঈদের সময় এলেই সবার মন ছুটে যায় শেকড়ের টানে গ্রামের বাড়ির দিকে। ঈদের আনন্দ পরিবার ও আত্নীয়-স্বজনদের সঙ্গে ভাগ করে নিতে বাড়ি ফিরছে মানুষ।

বুধবার (১৮ মার্চ) থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পুরোদমে শুরু হয়েছে ঈদযাত্রা।যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় ঘন্টায়। তবে যানবাহনের চাপ বাড়লেও সড়কে দীর্ঘসারি বা যানজটের সৃষ্টি হয়নি। ঘরমুখো মানুষের নির্ভীঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বরাবরের মতো এবারও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৮ শতাধিক পুলিশ মহাসড়কের দায়িত্ব পালন করছে। রাস্তায় কোন সড়ক দুর্ঘটনা এমনকি গাড়ি বিকল না হয়ে পড়লে যানজটে সম্ভাবনা নেই বলে মনে করছে পুলিশ। তবে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। তবে প্রচণ্ড রোদে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কেউ কেউ খোলা ট্রাক-পিকআপে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার সার্বক্ষণিক মহাসড়ক পরিদর্শনে রয়েছেন। এ  দিকে দুপুরে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা পরিদর্শন করেন জেলা প্রশাসক শরীফা হক।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতু কর্তৃপক্ষ টোল আদায় করেছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

এর মধ্যে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি  যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকা গামী ১৯ হাজার ৪৪৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

সরেজমিন ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস ঘুরে দেখা যায়, যাত্রীরা যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। মহাসড়কে বাসের পাশাপাশি প্রাইভেটকার ও মোটরসাইকেলেই বেশি দেখা গেছে। যাত্রীরা পরিবহন করছে ভাড়ায়চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার। ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে গন্তব্যে পৌঁছাচ্ছে।

এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রী বুলবুল মোল্লা বলেন, চন্দ্রা থেকে আশেকপুর বাইপাস এলাকায়  আসলাম ১০০ টাকা ভাড়া দিয়ে। সিরাজগঞ্জে যাব ভাড়া বেশি যাচ্ছে। মহাসড়কে যানবাহনের চাপ আছে। যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে। তারপরও ভাড়া বেশি চাচ্ছে। সিরাজগঞ্জের বেলকুচি যাইতে ১০০থেকে ১৫০ টাকা লাগে। এখন ভাড়া চাচ্ছে ৪০০ টাকা। অনেকেই দেখছি খোলা ট্রাক-পিকআপে করে আসছে।

আরেক যাত্রী আজিজুল হাকিম বলেন, আশেকপুর বাইপাসে প্রায় এক ঘন্টার ধরে বসে আছি। এখানে গাড়ি থামছে না। আমি সিরাজগঞ্জের যাব। যে গাড়ি থামছে ভাড়া বেশি চাচ্ছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক- পিকআপে করে বাড়ি যাচ্ছে।

জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল সড়কে কোথাও গাড়ির চাকা থামবে না। এ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে প্রায় ৮ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য  মোতায়েন রয়েছে। এ ছাড়া সেতুর উপর কোন দুর্ঘটনা ঘটলে সেই জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে। যানজট যাতে না হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। চালক ও যাত্রীরা নিবিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছে।

জেলা প্রশাসক শরীফা হক জানান, ঈদকে নিরাপদ ও নিবিঘ্ন করতে ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। গত ২ দিন ধরে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বাড়লেও এখন পর্যন্ত কোন যানজট লক্ষ্য করা যায় নি। যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে আলাদা মোটরসাইকেলের লেনসহ ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। এই মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বাহিনী মোতায়েন রয়েছে। 
প্রত্যাশা করি গত বছরের মত এবারও যানজট মুক্ত ঈদ যাত্রা করতে পারবে উত্তরবঙ্গের মানুষ।

ভোরের আকাশ/এসএইচ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু

শেয়ার করুন: