শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাতারবাড়িতে চুরির কোটি টাকার মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাতারবাড়িতে চুরির কোটি টাকার মালামাল উদ্ধার
মাতারবাড়িতে চুরির কোটি টাকার মালামাল উদ্ধার

কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি থেকে চুরি হওয়া প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে।  অভিযানকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়।

এদিকে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট কক্সবাজারের মহেশখালী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। বিভিন্ন সময়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে মহেশখালীর নৌবাহিনী কন্টিনজেন্ট বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে বিভিন্ন সময় চুরি হওয়া নির্মাণ সামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র্যাপসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় এক কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাতারবাড়িসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চলমান রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: