শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পোল্ট্রি বর্জ্য পুকুরে ফেলে মাছ মারার অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে সরকারি পুকুরে রাতের আঁধার পোল্ট্রি বর্জ্য ফেলে মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে।  পুকুরের সকল মাছ মরে ভেসে ওঠায় ইজাদার পরেছে চরম বিপাকে।  এ ঘটনায় ক্ষতিপুরণ দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে ইজারাদার।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সুভল পুকুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইজারাদার অপু হোসেন উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মো. করম আলীর ছেলে অপু হোসেন।

অভিযুক্তরা একই গ্রামের মো. সুমন মিয়া (৪০), সবুজ মিয়া (৪৫) ও মো. সুজন (৩৮)

ভুক্তভোগী অপু হোসেন বলেন, স্থানীয় সোনার বাংলা ভূমিহীন সমবায় সমিতির মাধ্যমে ২০২৩ সালে ৫ বিঘার উপর সুভল পুকুরটি সরকারের নিকট থেকে বৈধ ইজারা নেওয়া হয়।  এরপর থেকে অভিযুক্তরা পুকুরে মাছ চাষ করতে বিভিন্ন ভাবে বাধা প্রদান করে আসছে।  গত কয়েকদিন যাবৎ নতুন করে পুকুরে মাছ ছাড়া হয়েছে।  বুধবার রাতে পাশের পোল্ট্রি ফার্মের বর্জ্য পুকুরে ছেড়ে দেয় তারা।

ফলে পুকুরের সকল মাছ মরে ভেসে ওঠে।  অপু অভিযোগ করে বলেন, অভিযুক্তরা রাতের আঁধার পাশের একটি পোল্ট্রি ফার্মের সমস্ত ময়লা বর্জ্য পুকুরে ছেড়ে দেয়।  এজন্য পোল্ট্রি বর্জ্যে পানি দূষিত হয়ে মাছ মরে ভেসে ওঠছে।  এপর্যন্ত প্রায় কয়েক লাখ টাকার মাছ মারা গেছে।  বিষয়টি সকালে জানতে পেরে অভিযুক্তদের ময়লা বর্জ্য ফেলতে বাধা দিলেও তারা কোন কথায় কর্ণপাত করেনি।  জোরপূর্বক পুকুরে ময়লা বর্জ্য ফেলে যাচ্ছে।  তিনি আরও জানান, এনজিও থেকে ঋণ নিয়ে মাছগুলো ক্রয় করা হয়েছে।  আমার সব টাকায় জ্বলে গেলে।  শত্রুতার আগুনে আমার স্বপ্নকে ওঁরা কবর দিয়ে দিলো।

অভিযুক্ত সবুজ মিয়ার বলেন, রাতে অতিবৃষ্টির কারণে পোল্ট্রি বর্জ্য পুকুরে পড়ছে।  ইচ্ছে করে ছাড়িনি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।  এছাড়াও বিষয়টি আমার নজরে এসেছে।  গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ভোরের আকাশ/জাআ

পোল্ট্রি বর্জ্যমাছ

শেয়ার করুন: