শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত শিশু উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উজানচর নামক এলাকা থেকে অচেতন অবস্থায় আনুমানিক ১০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন শিশুটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসে। উদ্ধারের সময় শিশুটি অস্ফুট স্বরে নিজের নাম 'ফায়জা' এবং বাড়ি 'কিশোরগঞ্জ' বলে জানায়। এরপর সে আবারও অচেতন হয়ে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জোটন বর্মণ ও আব্দুল মান্নান জানান, কটিয়াদী উপজেলার শেষ সীমানা ও বাজিতপুরের উজানচর সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশের জমিতে শিশুটিকে পড়ে থাকতে দেখে তাঁরা স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে অবহিত করে। উদ্ধারের সময় শিশুটির পাশে একটি শপিং ব্যাগে নতুন এক জোড়া জুতা ও কিছু কাপড় পাওয়া গেছে। অচেতন হওয়ার আগে শিশুটি প্রথমে নিজের নাম সানজিদা এবং পরে ফায়জা বলে উল্লেখ করে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা বলেন, "শিশুটিকে হাসপাতালে আনার পর আমরা অক্সিজেনসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে।"

বাজিতপুর ভাগলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হানিফা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পূর্ণাঙ্গ পরিচয় বা সে কীভাবে ওই স্থানে এল, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ভোরের আকাশ/এনএস

কিশোরগঞ্জঅজ্ঞাত শিশু উদ্ধার

শেয়ার করুন: