শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার ২টি আসনে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসন থেকে মোট পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 গতকাল মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ১ আসন (আসন নম্বর ৭৯) থেকে তিনজন এবং চুয়াডাঙ্গা ২ আসন (আসন নম্বর ৮০) থেকে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। চুয়াডাঙ্গা ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন- ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মোল্লা মো. ফারুক এহসান, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব। চুয়াডাঙ্গা ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন এবি পার্টির আলমগীর হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের নূর হাকিম। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব চুয়াডাঙ্গা ১ ও চুয়াডাঙ্গা ২ উভয় আসন থেকেই মনোনয়ন দাখিল করেছিলেন। পরে তিনি চুয়াডাঙ্গা ১ আসনের মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে চুয়াডাঙ্গা ২ আসন থেকে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে চুয়াডাঙ্গা ১ আসনে দলটির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মাওলানা জহুরুল ইসলাম আজিজি।

জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। দুটি আসন থেকে মোট পাঁচটি মনোনয়ন প্রত্যাহার হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
এদিকে মনোনয়ন প্রত্যাহারের পর দুই আসনেই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।

ভোরের আকাশ/র.ই
 

মনোনয়ন প্রত্যাহারমনোনয়নপত্রআহমেদ আলী

শেয়ার করুন: