শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ট্রাক চাপায় ইটভাটার শিশু শ্রমিক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মালুটিয়া এলাকায় অবস্থিত ‘কেটিজি’ অটো ইট তৈরির কারখানার ভিতরে ট্রাকচাপায় ওই কারখানার আরাফাত (১৫) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের নতুনবাজার গ্রামের দুলাল মল্লিকের ছেলে। 

জানা যায়, বুধবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার সময় কেটিজি কারখানায় চলা মাহিন্দ্র মাটির ট্রাকের নিচে চাপা পড়ে রিফাত। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরিবর্তে বাড়িতে পাঠানো হয়। বাড়ি থেকে হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ভাই নিহত হওয়ায় বিলাপ করতে করতে আরাফাতের বোন চৈতি বেগম বলেন, আমার ভাইকে সময় মতো হাসপাতালে না নেওয়ায় তার মৃত্যু হয়েছে।  অবহেলার কারণেই এই মৃত্যু। আমি ভাই মৃত্যুর বিচার চাই।

কেটিজি  কারখানার ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আহমেদ সরকার বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে আরাফাতকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সোনাগাজীতে নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

মামলার তদন্তকারী কর্মকর্তা  মানিকগঞ্জ সদর থানার এসআই আনোয়র হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

ভোরের আকাশ/রই


 

আনোয়র হোসেন

শেয়ার করুন: