শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৫, ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালান পন্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি। তবে চোরাকারবারিদের কাউকে আটক করতে তারা পারেনি। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, মাদকদ্রব্য, শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী।

রোববার (৩১ মে)  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে। যার বাজার মূল্য ১২ লাখর৩৪ হাজার ৯০০ টাকা জানায় বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,  মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের জন্য  সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের সৈনিকেরা নিয়মিত টহলের সময় খবর পেয়ে  মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে জানান বিজিবির এই কর্মকর্তা।

এদিকে স্থানীয়রা জানান, মাদক ও চোরাচালান পণ্য জব্দ হলেও অধিকাংশ সময় চোরাকারবারীরা আটক হচ্ছেনা। এতে অপরাধ প্রবনতা সীমান্তে কোন ভাবে বন্ধ হচ্ছেনা। পাচারকারীদের আটকের দাবি তোলেন সচেতন মানুষেরা।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: