শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

সিরাজগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা'র উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা'র উদ্বোধন
সিরাজগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা'র উদ্বোধন

"দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা'র শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত জাতীয় ফল মেলাটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাতসহ অন্যান্য কর্মকর্তারা।

মেলায় ১২টি স্টলে রয়েছে বিভিন্ন ধরনের ফল ও ফলে চারা।  এমন মেলা জেলায় ফল উৎপাদনে ও মানুষকে ফলের গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/জাআ

ফল মেলা

শেয়ার করুন: