শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিএনপির এক নেতার বিরুদ্ধে জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফুলছেন্না এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাজী আঃ রহমান মন্টু এ অভিযোগ তুলে ধরেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হাজী মন্টু জানান, ফুলছেল্লাহ মৌজায় টিটিসি সংলগ্ন প্রায় ৩৫ শতাংশ জমি তিনি ক্রয় করে দীর্ঘ ৩৭ বছর ধরে ভোগদখলে আছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে ওই জমির প্রতি নজর পড়ে অভিযুক্ত নেতার এবং সাম্প্রতিক সময়ে সেটি দখলের চেষ্টা শুরু হয়।

তিনি অভিযোগ করেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি তার ভুট্টাক্ষেত থেকে ফসল কেটে নেওয়া হয়। পরে সেখানে মাটি ভরাটের চেষ্টা করা হয়। এ সময় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীর ছেলে মোস্তাফিজুর রহমান রানা বলেন, তারা চাকরির কারণে বাইরে থাকেন, আর সেই সুযোগে তাদের জমিতে জোরপূর্বক হস্তক্ষেপ করা হচ্ছে। তিনি দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন।

হাজী মন্টু আরও জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতাদের অবগত করা হয়েছে। তবুও তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় তিনি সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত নুরুল আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, কোনো অন্যায় কর্মকাণ্ড দলের পক্ষ থেকে সমর্থনযোগ্য নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ভোরের আকাশ/এনউব

জমি দখলের অভিযোগ

শেয়ার করুন: