শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের অবদান তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের চেতনা ধারণের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. আলমগীর হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম শান্ত প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

পীরগঞ্জে ‘শহিদ জুলাই দিবস’ পালিত

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।

ভোরের আকাশ/র.ই


 

আবু সাঈদ মিয়া

শেয়ার করুন: