জনতা ব্যাংক ব্যাচ-১১ অফিসার্স অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার আত্মপ্রকাশ

জনতা ব্যাংক পিএলসি, ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার বিভিন্ন শাখার ব্যাচ-১১ এর ব্যবস্থাপক এবং কর্মকর্তাদের সমন্বয়ে- "জনতা ব্যাংক ব্যাচ-১১ অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া" নামে সংগঠনের আত্মপ্রকাশ।
ব্যাচ-১১ এর কর্মরত অফিসারগণের ঐকমত্যের ভিত্তিতে এর নামকরণ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
"পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন" এ লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত জনতা ব্যাংকের সকল শাখার ব্যাচ-১১ এর ব্যবস্থাপক এবং কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়েছে।
জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানকে সভাপতি এবং সরাইল শাখার ব্যবস্থাপক মো. মুরাদুর রশিদকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ২ বছরের জন্য গঠিত হয়।
অন্যান্যরা হলেন; সিনিয়র সহ-সভাপতি আখাউড়া শাখার ব্যবস্থাপক বশিরুল আলম সিদ্দিকী, সহ-সভাপতি অরুয়াইল শাখার ব্যবস্থাপক মো. মোমেনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক- এরিয়া অফিস, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক- ব্রাহ্মণবাড়িয়া সমবায় শাখার সিনিয়র অফিসার মো. কামরুল হাসান, প্রচার সম্পাদক মঈনপুর শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান ভূঁইয়া।
জনতা ব্যাংক ব্যাচ-১১ অফিসার্স অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া- একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক পেশাজীবী কল্যাণমূলক সংগঠন।
জনতা ব্যাংক ব্যাচ-১১ এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করাই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সভাপতি মিজানুর রহমান জানান, এটি সকলের সুচিন্তিত মতামতের ভিত্তিতে পরিচালিত হবে।
এর মাধ্যমে পারস্পরিক সেতুবন্ধন দৃঢ় ও পেশাগত উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবে। নির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/নি. ব