শ্রীপুরে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

গাজীপুরের শ্রীপুরের শিল্প এলাকা খ্যাত মাওনা চৌরাস্তায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র যানজট নিরসন এবং মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৯মে) দুপুরে মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে স্থানীয় মার্কেট মালিক ও ব্যবসায়ীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা। মাওনা হাইওয়ে কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক আবুল হোসেন প্রধানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর মডেল থানার ওসি নাছির আহমদ, মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান এবং জেলা পুলিশের টিআই হামিদুজ্জামান।শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ।
পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় মার্কেট মালিক ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।এসময় থানা পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সক্রিয় অংশগ্রহণের দাবী জানানো হয়।
মাওনা চৌরাস্তার দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে ঈদকে সামনে রেখে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে স্থানীয় সাধারণ মানুষ। স্থানীয়রা এই সিদ্ধান্তের স্থায়ী বাস্তবায়ন দেখতে চায়।
ভোরের আকাশ/এনউব