শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

খাবারের ব্যবস্থাপনা ও শয্যা-যন্ত্রপাতি নিয়ে উদ্বেগ

খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক সংকট

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক সংকট
খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক সংকট

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং হাসপাতালের সেবার মান বাড়াতে করণীয় নির্ধারণের লক্ষ্যে খাগড়াছড়িতে হাসপাতাল অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সততা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় হাসপাতালের চিকিৎসক সংকট, রোগীদের খাবারের মান, শয্যাসংকট, চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতাসহ বিভিন্ন সমস্যা ও সেবার মানোন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি অংপ্রু মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক তাছলিমা সিরাজ সিমা।

এ সময় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারীসহ হাসপাতালসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা।

সভায় বক্তারা বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত শয্যা এবং রোগীদের জন্য মানসম্মত খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে সেগুলোর সমাধান করা জরুরি।

তাঁরা আরও বলেন, সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী, রোগীর স্বজন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সেবার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

সভায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের বিদ্যমান সংকটগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ, স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় হাসপাতালের সেবার মানোন্নয়নে অংশীজনদের মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: