গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থী পেল সংবর্ধনা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের যথাযথ স্বীকৃতি ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
উক্ত অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এমন আয়োজনকে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
ভোরের আকাশ/এনউব