শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা মহানগরীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চলমান মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশে জ্বালানি তেলের সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। এমন সংবাদ ছড়িয়ে পড়ায় মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ জ্বালানি তেল ব্যবহৃত যানবাহনের ভিড় দেখা দিয়েছে পেট্রোল পাম্পগুলোতে। অনেকে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে যেয়ে এর সত্যতা মেলে। এ কারণে পেট্রোল পাম্পগুলোর স্বাভাবিক বিক্রির তুলনায় গতকাল হঠাৎ বিক্রি বেড়ে যায়। এদিকে সংকট নিরসনে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিএল)।

নগরীর ফুলবাড়ীগেট মেসার্স নগর পেট্রোলিয়াম সার্ভিস স্টেশনের ম্যানেজার মো. মাহফুজ বিশ্বাস বলেন, 'প্রতিদিন আমাদের স্টেশন থেকে পেট্রোল, ডিজেল, অকটেন সব মিলিয়ে সাড়ে পাঁচ হাজার লিটারের অধিক তেল বিক্রি হয়। কিন্তু গুজবের কারণে গতকাল জুমার নামাজের পর থেকে স্বাভাবিকের তুলনায় বিক্রি বেড়ে যায়। 

অনেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিতে আসছে। কেউ কেউ অতিরিক্ত তেল নেয়ার জন্য পাত্রও নিয়ে আসে। তবে বিপিসির নির্দেশনা মেনে পাত্রে কোনও তেল বিক্রি কিংবা নির্ধারণ করে দেওয়ার বেশি তেল বিক্রি করছি না। পাম্পে নোটিশ টাঙিয়ে দিয়েছি প্লাস্টিক/কাঁচের বোতল, কন্টেইনার/জার, ক্যানে বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ।'

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে যানবাহনের জন্য তেল সরবরাহ নির্ধারণের সিদ্ধান্ত জানিয়ে দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের জনগণের ভয় আতঙ্ক হ্রাস করার লক্ষ্যে জানানো যাচ্ছে যে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। 

পাশাপাশি ডিলারদের সামগ্রিকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেলওয়াগন/ ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, স্বল্প সময়ের মধ্যে দেশের জ্বালানি তেলের বাফার স্টক (পর্যাপ্ত মজুদ) গড়ে উঠবে।

ভোরের আকাশ/ র.ই

 

পেট্রোল পাম্পমো. মাহফুজ বিশ্বাস

শেয়ার করুন: