শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমুদিনীতে পরিকল্পনা উপদেষ্টা আকস্মিক সফর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমুদিনীতে পরিকল্পনা উপদেষ্টা আকস্মিক সফর
কুমুদিনীতে পরিকল্পনা উপদেষ্টা আকস্মিক সফর

টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স আকস্মিক সফর করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা উপদেষ্টা ও বিশিষ্ট্য শিক্ষাবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে তিনি হঠাৎ করে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে আসেন। কুমুদিনী পরিবারের সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাকে অভ্যর্থনা জানান।

উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন জানান, সফরকালে তিনি কুমুদিনী হাসপাতাল,  ভারতেশ্বরী হোমসে, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতালসহ এই প্রতিষ্ঠানের বিভিন্ন সেবাধর্মী ইউনিট পরিদর্শনের পর হোমসের শিক্ষার্থীদের লেখাপড়ার ও সাংস্কৃতিক চর্চার মান, হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্কুর এন্ড কলেজ ও উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলাসহ সেবার মান দেখে ভুয়সী প্রশংসা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম, কুমুদিনী ওয়েল ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর পরিচালক শ্রীমতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন, এ বি এম আলী হাসান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিারা চৌধূরী, নার্সিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা ও ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোররে আকাশ/এসআই

শেয়ার করুন: