মধুখালীতে মঞ্চ মাতালেন কণ্ঠশিল্পী মনির খান

ফরিদপুরের মধুখালীতে ঐতিহাসিক বৈশাখী মেলার মাঠে বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে এ অনুষ্ঠানে বৈশাখী মেলার মাঠ এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন পান্না গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার আলহাজ্ব লোকমান হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা বিএনপি’র সহসভাপতি মো. গোলাম মোস্তফা বাকি।
এ সময় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি’র সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. আবুল বাশার বাদশা, সহ-সভাপতি মো. কনক হাসান মাসুদ, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, পান্না গ্রুপের কর্ণধার আলহাজ্ব লোকমান হোসেন খানের পুত্র মো. আরিয়ান খান প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। এ সময় মাঠের চারিদিকে দর্শকে পরিপূর্ণ হয়ে উঠে।
ভোরের আকাশ/জাআ