শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় গাঁজাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাঁও টিটিহারি এলাকায় এ অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কালিগাঁও টিটিহারি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং মান্দা থানার এএসআই রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন,“মাদকবিরোধী টাস্কফোর্সের এই অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ভোরের আকাশ/নি

শেয়ার করুন: