শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় ভুইয়াগাঁতী কোচিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক মো. একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর আলম। এ ছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফুলজোড় ইংলিশ একাডেমি গ্রামীণ এলাকায় মানসম্মত ইংরেজি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিচালক মো. একরামুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আত্মবিশ্বাস ও পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।

শিক্ষার্থীদের মধ্যে রাবেয়া, রুমি, সিয়াম ও সিফাত বক্তব্য দেন। তারা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেন।

শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ভোরের আকাশ/ র.ই

 

বিদায় সংবর্ধনামো. একরামুল হক

শেয়ার করুন: