শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চলন্ত ট্রেনের দরজায় বসেছিলেন যুবক, কাটা পড়ল দুই পা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চলন্ত ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসেছিলেন যুবক। পরে টঙ্গী স্টেশনের কিছু দূরে লোহার সেতুর পিলারে ধাক্কা লেগে তার দুই পা কেটে গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।আহত যুবকের নাম এরশাদ মিয়া (২৮)।

তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে সন্ধ্যার পর ঢাকার পুঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এরশাদের স্বজন মো. রুমান মিয়া জানান, এরশাদ মিয়া রাইস মিলে শ্রমিকের কাজ করেন। গত মঙ্গলবার তিনি ছুটি নিয়ে ঢাকায় বোনের বাসায় বেড়াতে যান।

শুক্রবার দুপুরে তিনি মোহনগঞ্জ ট্রেনে করে গফরগাঁও স্টেশনে নেমে বাড়ি আসার কথা ছিল। পরে খবর পাওয়া যায়, তিনি বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে উঠে আসার সময় দরজার পাশে বসে দুই পা ঝুলিয়ে রাখছিলেন। পরে পথে লোহার সেতুর পিলারে ধাক্কা লেখে দুই পায়ের নিচের অংশ কেটে আলাদা হয়ে যায়।আহত এরশাদের পাশের কক্ষে ছিলেন যাত্রী বিল্লাল হোসেন।

তার বাড়ি নান্দাইলের শেরপুরে। খবর পেয়ে তিনি এরশাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, এরশাদকে নিয়ে তিনি পুঙ্গু হাসপাতালে যাচ্ছেন। তাঁর (এরশাদ) অবস্থা ভালো নয়।

ভোরের আকাশ/মো.আ.

 


 

ময়মনসিংহ

শেয়ার করুন: