শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ভাইয়ের হাতে ভাই খুন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুরের মেলান্দহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মাসুদ রানা (৩০) নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

ঘটনাটি ঘটেছে শনিবার (০৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নয়ানগর গ্রামে। নিহত মাসুদ রানা আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই হাসিবুর রহমান (২৬)সহ বাড়ির লোকজন পালিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ছোট ভাই হাসিবুর রহমান এবং বড় ভাই মাসুদ রানার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই বড় ভাইকে পিটিয়ে আহত করে। প্রতিবেশিরা মুমূর্ষু অবস্থায় বড় ভাই মাসুদ রানাকে উদ্ধার শেষে প্রথমে মেলান্দহ পরে জামালপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান-লাশ মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেপ্তার অভিযান চলছে। 

ভোরের আকাশ/ র.ই

 


 

খুনওবায়দুর রহমান

শেয়ার করুন: