গাইবান্ধায় গাঁজাসহ নারী গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ উম্মে সালমা ওরফে শিরিন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।
এর আগে গতকাল বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার চক গোবিন্দ মৌজার পশ্চিম চারমাথা এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত উম্মে সালমা ওরফে শিরিন দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। তার স্বামীর নাম মো. শাহ্ ইয়াজদান জিসান।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মহাসড়কের পাশে সন্দেহজনক অবস্থায় থাকা উম্মে সালমা ওরফে শিরিনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ বলছে, উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক মুঠোফোনে জানান,'এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
ভোরের আকাশ/রই