দীর্ঘ ২০ বছর পর সৈয়দপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয় সংস্করণ

দীর্ঘ দুই দশক (২০ বছর) পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র ইউনিয়ন কার্যালয় সংস্কার ও নতুন রূপ প্রদান করা হয়েছে। দীর্ঘ সময় পর ইউনিয়ন কার্যালয়টির এই সংস্করণের ফলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার(২৩ অক্টোবর) সকালে ইউনিয়ন ও উপজেলা বিএনপি র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হন।
সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন দীর্ঘ ২০ বছর পর কামারপুকুর ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় নতুন করে সংস্কার করা হয়েছে। নানা রাজনৈতিক প্রতিকূলতার কারণে এতদিন কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও এই সংস্করণের মাধ্যমে তৃণমূল বিএনপি নতুন উদ্যোমে ঘুরে দাঁড়াবে।
কামারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মুকুল জানান ইউনিয়ন বিএনপির কার্যালয়টি নতুন সাজে সজ্জিত হওয়ায় ইউনিয়নের তরুণ ও তৃণমূল কর্মীদের মাঝে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে। এখন থেকে নিয়মিত দলীয় আলোচনা, সামাজিক কর্মকাণ্ড এবং দলীয় ঐক্য জোরদারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সৈয়দপুর উপজেলা কৃষকদলের সভাপতি মনির সরকার বলেন "কামারপুকুর বাজারস্থ এই বিএনপির ইউনিয়ন কার্যালয়কে ঘিরে স্থানীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সর্বদা সোচ্চার থাকবে।"
এসময় কামারপুকুর ইউনিয়ন বিএনপি র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র