শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেড করখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেড করখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানা থেকে বিভিন্ন বেকারি সামগ্রী জব্দ করা হয়। বিএসটিআইয়ের বৈধ অনুমোদন ছাড়াই পণ্যের প্যাকেটে মানচিহ্ন ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও নোংরা পরিবেশে পণ্য সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়েছে।  

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দামোদরপুর শৌলা এলাকায় অবস্থিত ‘আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেড’ নামের ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানার উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, বৈধ অনুমোদন না থাকলেও বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, রুটি, কেক, পেটিসসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল।

আরও পড়ুন

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

অভিযোগের সত্যতা পাওয়ায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেডকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় কারখানা থেকে বিভিন্ন বেকারি মালামালও জব্দ করা হয়।

অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ পুলিশের সদস্যর নেতৃত্ব ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাউসার শেখ। এ সময় দিনাজপুর জেলা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামীম আজাদ বকুল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাউসার শেখ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

শেয়ার করুন: