শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

সাতকানিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাফি চৌধুরী (১৯) ও মো. বাপ্পি (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাফি চৌধুরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নাজিম উদ্দিন লিটনের পুত্র ও মো. বাপ্পি একই এলাকার মো. বাবুলের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. রাফি চৌধুরী ও মো. বাপ্পি তাদের আরো কয়েকজন বন্ধুসহ শুক্রবার সকাল ৬ টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নিজ বাড়িতে থেকে ভ্রমণের জন্য মোটরসাইকেল যোগে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন।  নিহত মো. রাফি চৌধুরী ও মো. বাপ্পি একটি মোটরসাইকেলে ছিলেন।  একইদিন সকাল ৮ টার দিকে তারা সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকানে এসে পৌঁছালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে তাদের বহনকারী মোটরসাইকেলটি স্বজোরে ধাক্কা দেয়।  

এতে তারা দুজনই গুরুতর আহত হন।  ওই সময় তাদের বহরে থাকা অন্য বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় মো. রাফি চৌধুরীকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  একই সময় গুরুতর আহত অবস্থায় মো. বাপ্পিকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত মো. রাফি চৌধুরীর চাচা মোরশেদ চৌধুরী বলেন, আমার ভাতিজা রাফি তার বন্ধুদের সাথে মোটরসাইকেলযোগে সকালে নিজ বাড়ি থেকে ভ্রমণের জন্য বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে তাদের বহনকারী মোটরসাইকেলটি মৌলভীর দোকান নামক এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়।  এতে আমার ভাতিজা রাফি ও তার বন্ধু বাপ্পি গুরুতর আহত হন।  পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।  আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে এসেছি।  দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়ামোটরসাইকেল দুর্ঘটনা

শেয়ার করুন: