শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে চাঁদা আদায় অভিযোগে কথিত সাংবাদিক গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে চাঁদা আদায় অভিযোগে কথিত সাংবাদিক গ্রেপ্তার
গোপালগঞ্জে চাঁদা আদায় অভিযোগে কথিত সাংবাদিক গ্রেপ্তার

গোপালগঞ্জে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক অংকন তালুকদার ৩০ নামের এক জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৪ জুন) কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাংবাদিক কে কোটালীপাড়া থানায় হস্তান্তর করে করা হয়েছে। পরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মামুনুর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত অংকন তালুকদার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে। কখনো ডিজিএফআই এর সদস্য আবার কখনো নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী করতেন কথিত সাংবাদিক অংকন তালুকদার।

গত ১৭ এপ্রিল এক ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট ডিজিএফআই ও এনএসআই এর তথ্য থাকার দাবি করে চাঁদা দাবি করেন। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির নিকট তার বিরুদ্ধে ডিজিএফআই-এর কাছে তথ্য আছে বলে ভয় দেখিয়ে টাকা আদায় করেন। পরে এসব ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পায় যৌথবাহিনী।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত অংকন তালুকদারকে চাঁদাবাজির অভিযোগে গত বছর কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় ডেইলি অবজারভার পত্রিকা কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: