শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গে‌ছে।

সোমবার (২১ জুলাই) বি‌কে‌লে উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নে পূর্ব কালুডাঙ্গা গ্রা‌মের জ‌নৈক আব্দুল ম‌জি‌দের বা‌ড়ি‌তে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা।

প‌রে খবর পে‌য়ে পু‌লিশ চারজন‌কে আটক ক‌রে।  ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।

জানা গে‌ছে, ওই গ্রা‌মের ম‌জিদ মিয়ার বা‌ড়ি‌তে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল 'স্টার' সিগারেট।  সেগু‌লো উলিপুরসহ আশপা‌শের ক‌য়েক‌টি এলাকায় বাজারজাত করা হয়।

প‌রে খবর পে‌য়ে পু‌লিশ সিগা‌রেট তৈ‌রিকারক চারজনকে আটক ক‌রে।  এ সময় বিপুল প‌রিমাণ সিগা‌রে‌টের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগা‌রেট তৈ‌রির বিভিন্ন দ্রবা‌দি জব্দ করা হয়।

আটককৃতরা হ‌লেন, আবুল খা‌য়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫), ন‌জিয়ার রহমান (৬০)।  তা‌দের সবার বা‌ড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রা‌মে।

ক‌য়েক স্থানীয় বা‌সিন্দা জানান, এই বা‌ড়ি‌তে তেমন কেউ থা‌কে না।  সারাক্ষণ বা‌ড়ির গেট বন্ধ থা‌কে।  ত‌বে বেশ কিছুদিন ধরে বা‌ড়িতে দুএকজন ব‌হিরাগত লোক যাতায়াত কর‌তো।  বিষয়‌টি স‌ন্দেহ হ‌য়।

উলিপুর থানা পুলিশের প‌রিদর্শক (তদন্ত) নাজমুস সা‌কিব স‌জিব ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, মালামালসহ চারজনকে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে।  তদন্ত ক‌রে এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।

ভোরের আকাশ/জাআ

নকল সিগারেট,কুড়িগ্রাম

শেয়ার করুন: