সিলেটে ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি, একটিতে খেলাফত মজলিসের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাঁচটিতেই জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। একটিতে জিতেছেন ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৯ ভোট।
সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসীনা রুশদির লুনা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুনতাসির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।
সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এমএ মালিক ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।
সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদিন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।
সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী ১ লাখ ৯ হাজার ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ১ লাখ ১ হাজার ৫৫৯ ভোট।
ভোরের আকাশ/আ.র