শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজয়নগরে বিলের ডোবা থেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কায়রা বিলের একটি ডোবা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের উত্তরে কায়রা বিলে জনৈক নান্নু মিয়ার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবায় পড়ে থাকা নারীর মৃতদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, লাশটি আনুমানিক ৫ থেকে ৬ দিন আগের হতে পারে। মৃতদেহটি পঁচে-গলে যাওয়ায় শরীরে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য জানানো হলেও মৃতদেহটি অতিরিক্ত পঁচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হয়নি বলে জানান ওসি। 

ময়নাতদন্তের জন্য লাশটি বর্তমানে হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। পরিচয় শনাক্ত না হলে নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।

ভোরের আকাশ/ র.ই


 

লাশ উদ্ধারএকে ফজলুল হক

শেয়ার করুন: