শিরোনাম
জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধ

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২ লাখ টাকা সহায়তা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২ লাখ টাকা সহায়তা
সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২ লাখ টাকা সহায়তা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মিজানুর রহমানকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন হাসানগঞ্জ বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি ও  হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা ও বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নাতী এম জি রব্বানী সরকার। 

সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজানুর রহমানের হাতে এ আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের ছেলে মোঃ আলম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জামান, ব্যবসায়ী মিলন সরকার, মো. সফিয়াল শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসানগঞ্জ বাজারে ব্যবসায়ী বৃন্দ।

এম জি রব্বানী সরকার বলেন, “হাসানগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। একজন ব্যবসায়ীর কাছে তাঁর দোকান ও পুঁজি শুধু আয়ের উৎস নয়, এটি তাঁর পরিবারের জীবিকা নির্বাহের অবলম্বন। এমন কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই মিজানুর রহমানকে সামর্থ্য অনুযায়ী ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। আমি চাই, বাজারের সব ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়ান। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াবেন এটাই আমার প্রত্যাশা।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মধ্যরাতে হাসানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর দোকান ও দুটি গোডাউনের মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে মো. মিজানুর রহমানের মুদি দোকান ও দুটি গোডাউনের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে দীর্ঘদিনের পুঁজি হারিয়ে আর্থিক সংকটে পড়া ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে এ সহায়তা প্রদান করায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁদের মতে, এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা জোগাবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: