শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্যের অপসারণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে আনন্দ মিছিল করেছে  আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ই মে) সন্ধ্যায় শিক্ষামন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ববি ভিসি শুচিতাকে অপসারণের বিষয়টি জানা যায়। আরেক প্রজ্ঞাপনে জানানো হয় পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগে নতুন অন্তবর্তিকালীন উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. তৌফিক আলম নিয়োগ দেয়া হয়েছে৷ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদকে অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত একমাস যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করে।

সর্বশেষ গতকাল রাত ১০টায় অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ভোরের আকাশ/এসএইচ

ড. তৌফিক আলমশিক্ষা মন্ত্রণালয়উপাচার্যবরিশাল বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: