শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ পৌরসভায় স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দেওয়ানগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

জানা যায়, দেওয়ানগঞ্জ পৌরসভার উদ্যোগে পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের নির্মাণ কাজ ২৫ মে ২০২২ সালে শুরু হয়। প্রায় ৮ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পটি পৌর প্রকৌশলী বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান টান কোম্পানির প্রোপাইটর সিএম নাহিদ আল হাসান দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, সাঈদ বিন আনোয়ার সজিব, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি হিসেবে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করলাম। এই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে পৌর এলাকার সকল ধরনের বর্জ্য পৃথকভাবে প্রক্রিয়াজাত করা হবে। আধুনিক মেশিনের মাধ্যমে বর্জ্য প্রসেসিং করে জৈব সার উৎপাদন ও বাজারজাত করা হবে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং পরিবেশ দূষণও কমে আসবে।”

তিনি আরও বলেন, “এখানে অত্যাধুনিক গ্যাসিফায়ার মেশিন স্থাপন করা হবে, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা। এই মেশিনের মাধ্যমে পলিথিন, বোতল ও প্লাস্টিকজাত দ্রব্য পুড়িয়ে বিশেষ ধরনের কালি উৎপাদন করা হবে। যা বাজারজাতের পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রকল্প চালু হলে দেওয়ানগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান নিশ্চিত হবে এবং পৌরবাসী একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী উপহার পাবে।

আরও পড়ুন

ফরিদপুরে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এছাড়াও অনুষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে কৃষ্ণচূড়া ও তালগাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষায় এ উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান।

ভোরের আকাশ/ র.ই


 

প্রকল্প উদ্বোধনমো. শাহ জহুরুল হোসেন,

শেয়ার করুন: