শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা-১

ধানের শীষের কর্মীকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গা-১ আসনে নির্ধারিত সময়ের আগে মাইকিং করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রতীকের এক প্রচারকারীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত হাসান আলী (২৩) ওই ইউনিয়নের খেজুরতলা গ্রামের হাতেম আলীর ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণ বিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ে প্রচারণা চালানো যাবে। কিন্তু ধানের শীষের প্রচারকারী হাসান আলী নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই মাইকিং শুরু করেন। এ অপরাধে ওই প্রচারকারীকে ২ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম জানান, নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ এর ১৭ এর ২ ধারা ভঙ্গের দায়ে ওই প্রচারকারীকে সতর্কতামূলক ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

ভোরের আকাশ/র.ই

আব্দুল্লাহ আল নাঈমধানের শীষ

শেয়ার করুন: