শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা শিশু হাসপাতালের এডহক কমিটির সদস্যের অপসারণ দাবি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা শিশু হাসপাতালের এডহক কমিটির সদস্য ডাঃ মুনীর আহমেদকে অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আল-আমিন রাকিব এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা শীলা হালদারকে আন্দোলনের মুখে অপসারণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি এডহক কমিটির সদস্য ডা. মুনীর আহমেদ হাসপাতালের প্রয়োজনে ওই দুই কর্মকর্তার প্রয়োজনীয়তার কথা উলে­খ করেন।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা ডাঃ মুনীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে তার অপসারণের দাবি জানান। একই সঙ্গে তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে তাকে এডহক কমিটি থেকে অপসারণ এবং বরখাস্তকৃত দুই কর্মকর্তার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি করে শূন্য পদে নতুন নিয়োগ প্রদানের আহবান জানান।

এ সময়ে আন্দোলনকারীদের আশ্বাস্ত করে জেলা প্রশাসক ও খুলনা শিশু হাসপাতালের আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন তিনি থাকতে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে দেয়া হবে না।

ভোরের আকাশ/জাআ

এডহক কমিটিখুলনা শিশু হাসপাতাল

শেয়ার করুন: