শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

বিএনপির গ্রাম্য বৈঠকে নারী-পুরুষের ঢল

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি নিয়ে ধারাবাহিকভাবে গ্রাম্য বৈঠক করে যাচ্ছেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।

বুধবার বিকালে উপজেলার  গোসিঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক গ্রাম্য বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের ঢল নামে। ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।

তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফাকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। এ উদ্যোগ জনসম্পৃক্ততামূলক একটি কর্মসূচি। তৃণমূলে যেখানে যেখানে ৩১ দফার প্রচার করা হচ্ছে, সেখানেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে।”

আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “আগামীর উন্নত ও মানবিক শ্রীপুর গড়তে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

গ্রাম্য বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আব্দুল হাই প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

গ্রাম্য বৈঠকবিএনপি

শেয়ার করুন: