শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আকাশ বাঁশফোর (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন কড়ইতলা রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ বাঁশফোর ঈশ্বরদী শহরের দরিনারিচা হরিজন কলোনীর বাসিন্দা। তার বাবার নাম রমেশ বাঁশফোর।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকাশ রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনের সামনে পড়ে যান। খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন অতিক্রম করার সময় তিনি কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে ওসি জানান।

ভোরের আকাশ/আজাসা

ট্রেনে কাটাঈশ্বরদী

শেয়ার করুন: