শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওয়াসা খুলনাবাসীর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে: জনউদ্যোগ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ওয়াসা খুলনাবাসীর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। খুলনাবাসী চেয়েছিল নগরীতে ওয়াসা সুপেয় পানি সরবরাহ করবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং সুপেয় পানি পেতে গুনতে হচ্ছে দ্বিগুণ অর্থ। গভীর নলকূপ স্থাপন করতে হলে নানা জটিলতায় পড়ছে। মিষ্টি পানির অজুহাতে মধুমতি থেকে পানি এনে খরচ বৃদ্ধি হলেও আশানুরূপ কোন কাজ হয়নি। নেতৃবৃন্দ মনে করে সুপেয় পানি ও নগরীর পানি চাহিদা পূরণ না করা পর্যন্ত গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করা যাবে না।

এছাড়া নগরীকে মশার উপদ্রব থেকে রক্ষা নিতে সিটি কর্পোরেশনকে উদ্যেগী হতে হবে। গল্লামারী ব্রিজ ও ময়লাপোতার যানজট কমাতে নিতে হবে পদক্ষেপ। উপকূলীয় অঞ্চলের দূর্যোগ মোকাবেলা করতে এই মৌসুমে বেড়িবাঁধগুলোর কাজ সমাপ্ত করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ খুলনার কর্ম পরিকল্পনা সভায় বক্তারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খুলনা সিভিল সোসাইটির অস্থায়ী কার্যালয়ে দুপুর ১২ টায় জনউদ্যোগ খুলনার উদ্যোগে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শিক্ষকনেতা মানস রায়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আ ফ ম মহসীন, খুলনা সিভিল সোসাইটির আহবায়ক এস এম শাহনওয়াজ আলী, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, সুরখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সীপার, কনসেন্সের নির্বাহি পরিচালক সেলিম বুলবুল, ব্যবসায়ী মিয়া আরিফ হোসেন, নারীনেত্রী কৃষ্ণা দাশ, জনউদ্যোগ যুব সেলের জয় বৈদ্য, খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সাগর সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খুলনা নগরীতে ধূলিকণা ও শব্দদূষণ বেড়ে চলেছে। যততত্রভাবে বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে রাস্তাঘাটে ধূলোবালি বেড়ে চলেছে। রাস্তার পাশে ফেলে ইট-বালি বিক্রি চলছে। যা পরিবেশের জন্য অতিঝুঁকিপূর্ণ। ইটভাটার এখনও নিয়ন্ত্রণ বিহীন চলছে। নেতৃবৃন্দ সুন্দবনের জীব-বৈচিত্র্য রক্ষা সহ নারী ও সংখ্যালঘু ইস্যুতে নানা কর্মসূচি গ্রহণ করেন।

ভোরের আকাশ/এসএইচ

খুলনা

শেয়ার করুন: