শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদেশি যাত্রী পারাপার স্থগিত

ভারতের ভোটে ৩ দিন বন্ধ দর্শনা-গেদে চেকপোস্ট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টানা তিন দিনের জন্য দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি মানবিক বিবেচনায় কিছু ক্ষেত্রে সীমিত ছাড় রাখা হয়েছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, রবিবার (২৬ এপ্রিল) ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী জারি করা স্মারক (নং- ৫০০(৫৪)/JM) অনুসারে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পূর্বনির্ধারিত চিকিৎসা, ভ্রমণ কিংবা ব্যবসায়িক কাজে ভারতে যাওয়ার পরিকল্পনা করা বহু মানুষ হঠাৎ করে অনিশ্চয়তায় পড়েছেন। তিন দিনের এই সময়ে বাংলাদেশি ও অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য ভারতে প্রবেশ বন্ধ থাকলেও ভারতীয় নাগরিকদের যাতায়াত স্বাভাবিক রাখা হয়েছে।

তবে মানবিক দিক বিবেচনায় ক্যান্সার রোগীদের জরুরি কেমোথেরাপির জন্য ভারতে যাতায়াত, দুই দেশের মধ্যে মরদেহ হস্তান্তর কার্যক্রম চালু থাকবে। 

সংশ্লিষ্টরা জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। অতীতেও এ ধরনের ভোটকালীন সময়ে সাময়িকভাবে যাত্রী পারাপারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, যা এবারও অনুসরণ করা হচ্ছে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই মো. তারিক জানান, ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

আরও পড়ুন

জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত

পাশাপাশি যাত্রীদের আগাম সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরও জানান, নির্বাচন শেষে ৩০ এপ্রিল থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।

ভোরের আকাশ/ র.ই


 

চেকপোস্টমো. তারিক

শেয়ার করুন: