শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়াকাটায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায় ৫০ হাজার জরিমানা

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পটুয়াখালীর কুয়াকাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে ব্যোম মেশিন ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ইমরান গাজী নামে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাজীর ঘের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ম্যাজিস্ট্রেট অবৈধ বালু উত্তোলনের সত্যতা পান এবং ব্যোম মেশিনসহ ড্রেজারটি জব্দ করেন।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় ইমরান গাজীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কলাপাড়া উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও কুয়াকাটা পৌর পোশাক ইয়াসিন সাদেক বলেন,অবৈধভাবে বালু উত্তোলন করলে পরিবেশ ও জনপদ ঝুঁকিতে পড়ে। এ ধরনের কর্মকাণ্ড কারও জন্যই মঙ্গলজনক নয়। আইন ভাঙলে অবশ্যই শাস্তি পেতে হবে। কুয়াকাটা এলাকায় অবৈধ ড্রেজার মেশিন কোনোভাবেই চলতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন,মাটি ও বালু উত্তোলনে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

কুয়াকাটাজরিমানা

শেয়ার করুন: