শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা

লিচু বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা সদর উপজেলার দক্ষিণ মির্জাপুর গ্রামে নাজির মন্ডল (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি ওই গ্রামের মৃত ফটিক মন্ডলের ছেলে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বাড়ির পাশের একটি লিচুবাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী জামিরুল ইসলামসহ স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর থেকে নাজির মন্ডলকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে স্বজন ও গ্রামবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এমনকি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়েও তাকে খোঁজা হয়। পরদিন সকালে বাড়ির পাশের লিচুবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের ভাষ্য, প্রায় এক মাস ধরে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। মৃত্যুর পর কয়েকজন পাওনাদার তার কাছে কয়েক লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—এ বিষয়ে তারা নিশ্চিত নন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা আল মামুন জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী লাশঘরে মরদেহ রাখা হয়েছে।

এ বিষয়ে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে মামলা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ভোরের আকাশ/ র.ই

 

মরদেহ উদ্ধারমোস্তফা আল মামুন

শেয়ার করুন: